তাকে আমি প্রায় ই চিঠি লিখতাম, বলতে অপেক্ষা রাখে না চিঠির প্রতিটা লেখায় ছিলো রাশিভরা অভিমান, ভালোবাসা, কষ্ট, হাজারো রকমের অনুভূতি আর এই সবকিছু র সাথে আরো একটা বিষয় ছিলো, সেটা হচ্ছে অনুনয়, অনুনয় ছিলো আমাকে একটু ভালবাসার। আমি আর আমার ছেলেমানুষীমাখানো কিছু সুক্ষ অনুনয়! কিন্ত বরাবর‌ই সে খুব সুন্দর করে  বলতো আমি এখন আর এসব কিছু ভাবতে পারছি না যে!  

আমি আসলে অনুনয় কেনো করতাম!?

আমি কি জানতাম না যে ঐ মানুষটা হবার নয়, এই মানুষ টা যদি কোনোদিন আমার অনুনয়ে সাড়াও দিতো আমি কি সেদিন টা আদৌ মানতে পারতাম!!  মনে কি হতো না সে আমার অনুনয় এ সাড়া দিয়ে আমার উপর করুনা করেছে? 

মাঝে মধ্যে অপেক্ষাই সুন্দর লাগে,কয়েক মূহুর্তের সঙ্গে থাকাটা আপন লাগে.. অনেক না পাওয়াটাতেই আনন্দ লাগে, সহজ লাগে..শুধু মনে হয় যেটুকু পাচ্ছি সেটুকু যত্নে থাকুক, সেটুকু আজীবন থাকুক, আদরে থাকুক।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ