বেলাশেষে আমরা জেনেছি, আমরা সবাই একা!

মানুষ তার প্রতিবিম্বের কাছের প্রচন্ড রকম অচেনা আর একা!
বাবা-মা আমাদের কষ্ট বোঝেনা এমন অভিমান হয়তো আমদের প্রায়রই জমে আছে, তবে হয়তো বাবা-মা ঘর ভর্তি মানুষ থাকলেও আমরা একা, আমাদের বাবা-মা যতোই আমাদের পাশে বসে থাকুক বা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমাদের কষ্টে কষ্ট পাক না কেনো বেলা শেষে আমাদের কষ্টগুলো আমাদেরই, বাবা-মা আমাদের সেই একান্ত কষ্টগুলো থেকে আমাদের বাঁচাতে পারে না, তার ছোট্ট মেয়াটা বা ছেলেটার নিস্তব্ধ, গুমোট মনখারাপগুলো থেকে তাদের বাঁচাতে পারে না !
আমরা বরাবরই প্রচন্ড রকমের একা! এই ঝুম করে একরাশ অভিমান যখন নেমে আসে চোখে মুখে তখন আমরা একা, হঠাৎ কোনো এক সন্ধ্যায় যখন বুক সমান মন খারাপ এসে চেপে বসে তখোনো আমরা একা!
এইযে হুটহাট মন ভেঙে গেলে ঠিক কেনো আর কি কারনে কষ্ট হচ্ছে সেটা যখন মুখ ফুটে বলতে পারা, বোঝানো যায় না ঠিক তখনো আমরা প্রচন্ড একা!
এমন না যে পাশে থাকতে চায় না কেউ, কেউ কেউ চেষ্টা করে সবটুকু দিয়ে পাশে থাকার,যা করা যায় যতোটুকু করা যায় সবটুকুই করে, তারপরেও ঘুমের মধ্যে দুঃস্বপ্ন ভেঙে জেগে উঠতে না পারার মতো আমরা সবাই একা !
২১.০৫.২৩ ( মানুষ এর ভীড়ের মধ্যে থেকে!)

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ