বেশিরভাগ সময়ই আমি মানুষকে মিথ্যা সান্ত্বনা দেই এবং আমি খুবই দুঃখিত ব্যপারটার জন্য।
হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কতো কি বলি,
কিন্ত না, হুট করেই সব ঠিক হবে না। হয় না কখোনো ঠিক। এটাই সত্য কথা।
প্রচন্ড মন খারাপে সব কিছু আন্ধার হয়ে আসে, ভেঙে চুড়ে কান্না ও পায়। নিজের কাছে নিজের চেয়ে বেশী অর্থহীন হয়তো তখন আর অন্য কিছু মনে হয় না।
কিন্তু সবাই বলে সময়' নাকি কিছুটা হলেও ক্ষত সারায় দেয়, এই কথাটা কি আদৌ সত্য? সময় কি আদৌ আমাদের ক্ষত সারাইতে পারে? এই কথাটা খুব ই হাস্যকর কেনো শোনায় তাহলে?
আমার কাছে বরংবার এটাই মনে হয়েছে, সময় কিছুই করে না, যা করার আমরা করি, নিজেদের উপর নিজেরাই হয়তো বিরক্ত হয়ে যাই একটা সময় পর, কিন্ত তারপর?
কান্না করলে নাকি মন হালকা হয়, এই কথাটা বলা বরাবর ই খুব ই সহজ কারন আমাদের কাছে কান্নার থেকে বেস্ট সলুশন হয়তো আর কিছু নাই, কিন্ত যেসব কষ্টের জন্য কান্না আসে না, সেসব কি তাহলে কষ্ট হিসেবে দাবিদারিত্ব করা হারায় ফেলে?
হোম, সুইট হোম ০৭০৭২০২২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন