আচ্ছা নিজের ব্যপারে একটা ছোট্ট বিষয়!  আমি দেখছি আমি বারংবার ভুল মানুষকে আমার লাইফে ভালোবাসছি! আমি সবসময় সেইসব মানুষজনরে ভালোবাসা দিয়ে ভরায় দিছি যারা ইমোশোনালি আন‌এভেইলেবল, যাদের জন্য ইমোশন সবার শেষে আসে!  এরপর তারা যখন ইমোশোনালি এভেইলেবল হতে পারে নাই তখন আমি তাদের উপর জোর প্রয়োগ করছি কেন তারা হতে পারলো না, অথচ আমি শুরু থেকে জানতাম তারা এমন ই!  এরপর আমি কেনো জানি তাদের ক্ষমা ও করতে পারি নাই!  ব্যপারটা এমন যে,  আমি নিজের দোষে কষ্ট পাইছি কিন্তু আমায় যারা কষ্ট দিছে তাদের ক্ষমাও করতে পারি না । আমার মনে হয় আমি নিজেরে ধোঁকা দিতেছি ওদের ক্ষমা করে! অথচ নিজের জন্য কাটা আমি নিজেই চেয়ে নিছিলাম! 

হঠাৎ ইদানীং মনে হয় হয়তো আমি ওদের ক্ষমা করতে পারি না কারণ আমি নিজেরে ক্ষমা করতে চাই না!  হয়তো সবচেয়ে বড় দোষ আমার ই!  এজন্য ওদের ক্ষমা না করে নিজেরেও ক্ষমা না করার ব্যপারটা অব্যাহত রাখি! 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ